ডিইউআইটিএসের নতুন কমিটি

ঢাকা
বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটির
(ডিইউআইটিএস) নতুন কমিটি গঠিত হয়েছে।
বায়েজীদ খানকে সভাপতি ও মাফরুহ-উর
রহমান ফারুকীকে সাধারণ সম্পাদক
নির্বাচন করে সম্প্রতি এ কমিটি গঠন করা
হয়।
টিএসসির ডিইউআইটিএস কার্যালয়ে
শনিবার নির্বাচন শেষে ২০১৪-১৫ বর্ষের
কার্যকরী পরিষদের সদস্যদের নাম ঘোষণা
করেন নির্বাচন কমিশনার এবং সংগঠনের
মডারেটর অধ্যাপক ড. শফিউল আলম ভূঁইয়া।
duits-techshohor
নতুন কমিটির অন্য সদস্যরা হলেন – সিনিয়র
সহ-সভাপতি আনিসুল ইসলাম, সহ-সভাপতি
জান্নাতুল মাওয়া তাহরিমা, যুগ্ম-সাধারন
সম্পাদক কে এম ইমরান ও রাফিয়া সুলতানা,
সাংগঠনিক সম্পাদক আরিফ ইবনে আলী,
প্রচার সম্পাদক মুখলিসুর রহমান মাহিন,
অনুষ্ঠান বিষয়ক সম্পাদক আদনান ফরদৌস,
সোহেলী আফরোজ রূপা ও সাবেরা
আক্তার নিসা এবং দপ্তর সম্পাদক আকরাম
চৌধুরী।
নির্বাচনের সময় অপর দুই নির্বাচন কমিশনার
সংগঠনের উপদেষ্টা ও তথ্যপ্রযুক্তি
ইন্সটিটিউটের পরিচালক ড. মোহাইমিন
আস সাকিব এবং কম্পিউটার সায়েন্স ও
ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী
অধ্যাপক ড. মামুনুর রশিদ, সংগঠনের
প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান
ও সাধারাণ সম্পাদক আরিফ দেওয়ান
উপস্থিত ছিলেন।
নতুন কমিটির সদস্যরা পরে ঢাকা
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আ আ ম স
আরেফিন সিদ্দিকের সঙ্গে সৌজন্য
সাক্ষাৎ করেন।
২০১২ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক
যাত্রা শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি
সোসাইটি।

SHARE

Milan Tomic

Hi. I’m Designer of Blog Magic. I’m CEO/Founder of ThemeXpose. I’m Creative Art Director, Web Designer, UI/UX Designer, Interaction Designer, Industrial Designer, Web Developer, Business Enthusiast, StartUp Enthusiast, Speaker, Writer and Photographer. Inspired to make things looks better.

  • Image
  • Image
  • Image
  • Image
  • Image
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment